কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস: নিহত ২,আহত ২

425

সীতাকুণ্ড প্রতিনিধি: ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে।

Advertisement

আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৬টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুইজন হচ্ছে- আনোয়ার মিয়া (৬২) ও রহিমা বেগম (৬০)। দুইজনই ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানাজায়, ভোরের দিকে নারায়ণগঞ্জ থেকে তিনটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫২-০৩৯৯) কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল উপজেলার  বাংলা বাজারস্থ ক্যাডেট কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এ সময় মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় মাইক্রোবাসে থাকা ৮/৯ জনের মধ্যে তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা হতাহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে রহিমা বেগম নামে এক নারী মারা যান।

বারআউলিয়া হাইওয়ে থানার এস.আই নুরুল আফছার বলেন, নারায়ণগঞ্জ থেকে তিনটি মাইক্রোবাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে বাংলা বাজার এলাকায় সড়কে দাঁড়ানো একটি ড্রাম ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে রহিমা বেগম নামে আরেক যাত্রী মারা হয় । লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement