ছাত্রলীগের বিচার দাবিতে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষকে ছাত্রদলের স্মারকলিপি

120

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ বোরহানুল হকের নেতৃত্বে শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবীতে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভুমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করা হয়।

Advertisement

এতে উপস্থিত ছিল যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আবীর, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা জাহেদ হোসেন, পারভেজ হাসান, সাজ্জাদুল ইসলাম, রিদোয়ানুল ইসলাম, মো: ইমরান হোসেন সামি, আনোয়ার জাহেদ রকি, মাহফুজ ফারাজী, ইনজামামুল হক প্রমুখ।

Advertisement