সাবেক কাউন্সিলর ইসমাইল কারাগারে

118

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা রয়েছে।

Advertisement

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ বাবুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে নগরীর পাহাড়তলী থানার লোহারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. ইসমাইল ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। তিনি পাহাড়তলী এলাকার বাসিন্দা।

ওসি মোহাম্মদ বাবুল আজাদ বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. ইসমাঈলকে আমরা গ্রেপ্তার করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ কয়েকটি মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement