খুলশীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

196

চট্টগ্রামে নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের জালালাবাদ হাউসিং সোসাইটি মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র সমাজ ও যুব সমাজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। এবং এবং খেলাধুলার মাধ্যমে ছাত্র ও যুব সমাজই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, আমান উল্লাহ আমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. সালাউদ্দিন এর সভাপতিত্বে ও যুবনেতা মোহাম্মদ আদরের পরিচালনায় এসময় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মানিক, মোহাম্মদ সাহিদ, জহিরুল ইসলাম জহিরসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ফাইনাল খেলায় ট্রাইবেকারে এক্টিভ ভয়েস ওয়্যারলেস একাদশ(৬-৫) ব্যবধানে নয়াশহর ফিল্টার একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Advertisement