হালিশহরে লাইসেন্স ছাড়াই লাইফ ফিল ড্রিংকিং ওয়াটার বাজারজাত, জরিমানা অর্ধলক্ষ

138

চট্টগ্রাম মহানগরীর হালিশহর বড়পোলের নতুনপাড়া এলাকার ‘লাইফ ফিল ড্রিংকিং ওয়াটার’ নামের কারখানায় বিএসটিআই লাইসেন্স ছাড়া ড্রিকিং ওয়াটার বাজারজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএসটিআইয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম) মো. আলী আকবর সোহেল, ফিল্ড অফিসার (সিএম) রাশেদ আল মামুন, পরিদর্শক (মেট) বুলবুল আহমেদ জয়।

সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় বলেন, রমজানকে সামনে রেখে ভেজাল ও মানহীন ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালানো হচ্ছে। ভোক্তারা যেন ড্রিকিং ওয়াটারের নামে নাম সর্বস্ব পানি পান না করে সে ব্যাপারে মাঠে কাজ করছি আমরা।

Advertisement