চবি ভাষা ও ভাষাবিজ্ঞানের এক যুগ পূর্তি নবীন বরণ-বিদায় অনুষ্ঠান সম্পন্ন

397

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট পরিচালিত ভাষা ও ভাষাবিজ্ঞানের এক যুগ পূর্তি, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সোমবার (২৪ ফেব্রুয়ারি) চবি কলা ও মানববিদ্যা অনুষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো.ইকবাল শাহীন খান।

উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট একটি ঐতিহ্যবাহী ইনস্টিটিউট। এ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ভাষা কোর্স পড়ানো হয়ে থাকে। তথ্য প্রযুক্তির এ যুগে আধুনিক বিশ্বের সাথে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শিক্ষার্থীরা বিভিন্ন ভাষা লব্ধ করে দেশ-বিদেশে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। উপাচার্য একটি কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার যে সূবর্ণ সুযোগ পেয়েছে, তা সঠিকভাবে কাজে লাগানোর আহবান জানান।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায়ী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের এম্বেসেডর। তারা কর্মজীবনে প্রবেশ করে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে পরিবার, সমাজ ও দেশ-জাতির আশা-আকাঙ্খা পূরণে সক্ষম হবেন, এটাই সকলের প্রত্যাশা।

উপ-উপাচার্য (প্রশাসন) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীরা যুগোপযুগী একটি ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে নিজেদের সুন্দর জীবন গঠনের যে সুযোগ পেয়েছে, তা কাজে লাগাতে হবে। তিনি সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে যথসময়ে ক্লাশ-পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের প্রস্তুত করার আহবান জানান। উপ-উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের শিক্ষা জীবনে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে কর্মজীবনে যোগ্যতার স্বাক্ষর রাখার আহবান জানান।

চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত ইনস্টিটিউটের সাবেক পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাবেক পরিচালক মঞ্জুরুল আলম ও ইব্রাহিম হোসেন।

ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. সানাউল্লাহ ও প্রত্যুশা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে সারা মেহজাবিন ও সৈয়দা রাহেলা আকতার বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Advertisement