চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. ইসমাইল মিয়ার মৃত্যুতে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোকবার্তায় প্রফেসর ড. মো. ইসমাইল মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ গুণী শিক্ষকের মৃত্যুশোক যাতে তার পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেছেন।
উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোকবার্তায় বলেন, এ গুণী অধ্যাপক ও বিশিষ্ট গবেষক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক অঙ্গনে যে মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখে গেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। মহান আল্লাহ তাআলা তার সকল ভালো কাজ কবুল করুন, উত্তম প্রতিদান দিন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

















