জাতীয় পুষ্টি পরিষদের সাবেক মহাপরিচালক ডা. কবীরের পিতৃবিয়োগ

164

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জারপুল ইক্যুইটি ভিলেজ নিবাসী বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সাবেক মহাপরিচালক ও সাবেক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের পিতা অবসরপ্রাপ্ত চট্টগ্রাম বন্দর কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবীর (১০০) গত ১৭ মার্চ সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর গোলপাহাড়স্থ বেসরকারী ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ভূগছিলেন।

Advertisement

মৃত্যুকালে তিনি ১ ছেলে, পুত্রবধু, ২ নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল ১৮ মার্চ মঙ্গলবার বাদ আছর কাতালগঞ্জ জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে সেখানকার কবরস্থানে দাফন করা হয়।

শোক প্রকাশঃ বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সাবেক মহাপরিচালক ও সাবেক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের পিতা অবসরপ্রাপ্ত চট্টগ্রাম বন্দর কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, সাবেক সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, বিআইটিআইডি’র উপ-পরিচালক ডা. ইফতেখার আহম্মেদ, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মোঃ আবদুল মন্নান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ ইলিয়াস চৌধুরী, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী। চিকিৎসক কর্মকর্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisement