যশোরে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বিএনপি নেতার ছেলেসহ নিহত ৪

275

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরীর বড় ছেলে মহানগর ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক রাছাম চৌধুরী সাদমান সহ ৪ জন আজ দুপুর ১২টার দিকে যশোরে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

গতকাল রাতে চট্টগ্রাম থেকে প্রাইভেটকারযোগে পাঁচজন যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। মূলত কোরবানির ঈদকে সামনে রেখে গরু আনার জন্যই তারা যশোর গিয়েছিল। আজ দুপুর ১২ টার দিকে বিপরীতমুখী ট্রাকের সাথে সংঘর্ষে চারজন ঘটনাস্থলেই মারা যান। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ৫ জন হচ্ছেন: রাছাম চৌধুরী সাদমান, মো. সাহাবুদ্দীন, মো. সৈয়দ, নইম ও জনী।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও নগর ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Advertisement