বহদ্দারহাটে শিশুদের জন্য ‘ঝি ঝি আইল্যান্ড কিডস্ জোন’ উদ্বোধন

72

চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র বহদ্দারহাটের ফিনলে সাউথ সিটির অষ্টম তলায় শিশুদের বিনোদনের জন্য ‘ঝি ঝি আইল্যান্ড কিডস্ জোন’ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

Advertisement

বুধবার আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়র বলেন, “শিশুদের মানসিক বিকাশে নিরাপদ ও আধুনিক বিনোদন কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরীতে এ ধরনের উদ্যোগ শিশুবান্ধব নগর গঠনে সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোফাক্কারুল ইসলাম খসরু, ঝি ঝি আইল্যান্ড কিডস্ জোনের কর্ণধার শেখ মোহাম্মদ খালেদ রায়হান, মাহাবুবুর রহমান ও শেখ মাহমুদ।

Advertisement