শাহ আমানতে ফের করোনা স্ক্রিনিং চালু, মাস্ক বাধ্যতামূলক

314

ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্ক্রিনিং ও স্বাস্থ্য নজরদারি কার্যক্রম পুনরায় জোরদার করা হয়েছে।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বিমানবন্দর কর্তৃপক্ষ এসব ব্যবস্থা নিয়েছে বলে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, আন্তর্জাতিক আগমন ফ্লাইটের যাত্রীদের জন্য ইমিগ্রেশন প্রবেশপথে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া বিমানবন্দরের মেডিক্যাল টিম ‘নন টাচ’ পদ্ধতিতে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরিমাপ করছে।

বিমানবন্দরের স্পর্শকাতর এলাকাগুলোতে মাস্ক ব্যবহারে জোর নির্দেশনা জারি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও গ্লোভস মজুদ রাখা হয়েছে।

Advertisement