সিরাজ উদ্দিন সাথী রচিত বই ‘পলাশ শিমুলের জীবন আমার’ চবি উপাচার্যের নিকট হস্তান্তর

433

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার-এর সাথে উপাচার্যের অফিস কক্ষে আজ (২৮ জুন ২০২৫) বিকাল ৩টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম. সিরাজ উদ্দিন মিয়া সাক্ষাৎ করেন এবং অ্যাডর্ন পাবলিকেশন কর্তৃক প্রকাশিত তার লেখা ‘পলাশ শিমুলের জীবন আমার’ শীর্ষক বইয়ের ২টি কপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষণের জন্য হস্তান্তর করেন।

Advertisement

এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. তোফায়েল আহমেদ, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপাচার্য অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে অবহিত করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

সম্মানিত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিবেশ সম্পর্কে জেনে খুশি হন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, এম. সিরাজ উদ্দিন মিয়া তার রচিত ‘পলাশ শিমুলের জীবন আমার’ শীর্ষক বইটি ‘সিরাজ উদ্দিন সাথী’ নামে সম্পাদনা করেন।

Advertisement