চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে সেরা গবেষণা প্রবন্ধ পুরস্কার প্রদান ও গবেষণা কর্মশালার উদ্বোধন আজ সকাল দশটায় এবং সমাপনী আগামীকাল বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ও মৎস্য ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন। কর্মশালায় সভাপতিত্ব করবেন চবি গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি গবেষণা কর্মশালা ২০২৫ এর আহ্বায়ক এবং চবি সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন।
গবেষণা ও প্রকাশনা সেল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় গবেষণার উৎকর্ষ সাধন ও গুণগত মান বৃদ্ধি এবং কৃতী গবেষকদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের খ্যাতনামা গবেষক, নবীন ও মধ্য-পর্যায়ের শিক্ষকগণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
















