বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিরীহ মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা বলেন, এ দূর্ঘটনায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, বিশেষত কোমলমতি শিশুদের অকাল মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা।
পরম করুণাময় আল্লাহ নিহত সকলকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং আহতদের দ্রুত সুস্থ করে দিন। মহান আল্লাহ নিহত ও আহতদের পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন।

















