চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য ফজলুল হকের মায়ের মৃত্যুতে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের গভীর শোক প্রকাশ

346

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফজলুল হকের মমতাময়ী মাতা গতকাল (২৪ জুলাই ২০২৫) রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

Advertisement

এক শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisement