জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে গতকাল ২৬ জুলাই শনিবার শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম।
মেডিকেল ক্যাম্পে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধা মিলে মোট ২৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বেসরকারী হাসপাতাল মালিকের পক্ষে বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক নেতা ডা. নাছির উদ্দিন। মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিকেল বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. পলাশ নাগ, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. শিব্বির আহমেদ, চমেক হাসপাতালের ফিজিক্যাল মেডিকেল বিভাগের মেডিকেল অফিসার ডা. আবু সাদাত মোঃ ফিদা হাসান, ডা. মোহাম্মদ রিয়াসাদ আজিম ছিদ্দিকী, মানসিক বিভাগের রেজিষ্টার ডা. মোঃ শহীদুল ইসলাম, কাউন্সেলর ডা. আরাফাত আজিম, কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. শাহাদাৎ হোসেন, আগ্রাবাদ আরবান ডিসপেন্সারীর মেডিকেল অফিসার ডা. নাবিলা মর্তুজা, ফিরোজ শাহ আরবান ডিসপেন্সারীর মেডিকেল অফিসার ডা. সানজিদা সুলতানা, রউফাবাদ আরবান ডিসপেন্সারীর মেডিকেল অফিসার ডা. মাকসুদা জাহান, গাউছুল আজম আরবান ডিসপেন্সারীর মেডিকেল অফিসার ডা. চন্দ্রিমা বড়ুয়া, ফার্মাসিস্ট মোঃ আসলাম, ফার্মাসিস্ট বীনা খাতুন, অফিস সহায়ক উম্মে সালমা প্রমূখ।
















