১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৫ আগামী ২২ ও ২৩ আগস্ট ২০২৫ জাতীয় স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকল্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল গঠন করার উদ্দেশ্যে এক বাছাই প্রতিযোগিতা আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
Advertisement
উক্ত বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের/ইনষ্টিটিউটের ছাত্র খেলোয়াড়দেরকে নির্ধারিত সময়ে খেলার উপযোগী পোশাকে যথাস্থানে রিপোর্ট করতে বলা হচ্ছে।
Advertisement

















