গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভার (৫৬৩তম) ১(ট) নং সিদ্ধান্তে গত ৩০ ও ৩১ আগস্ট ২০২৫ তারিখে সংঘটিত ঘটনা তদন্ত করে এর কারণ অনুসন্ধান, দোষীদের চিহ্নিতকরণ ও শাস্তি বিষয়ে সুপারিশ পেশ করার জন্য গঠিত কমিটির সম্মুখে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদেরকে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর (সোম ও মঙ্গলবার) ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে তদন্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন।
Advertisement

















