গুরুতর অসুস্থ বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পাশাপাশি অসুস্থ মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমেদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে এ এম নাজিম উদ্দীন ও তাহের আহমেদের আরোগ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে তিনি প্রবীণ শ্রমিকদল নেতা এ এম নাজিম উদ্দীনকে একজন ‘পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা’ হিসেবে অভিহিত করেন।
মেয়র বলেন, এ এম নাজিম উদ্দীন সাহেব বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে শ্রমিকের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু একজন শ্রমিক নেতা নন, তিনি চট্টগ্রামের রাজনীতির এক প্রবীণ বটবৃক্ষ। অসুস্থতার কারণে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা সবাই তাঁর দ্রুত ও সম্পূর্ণ রোগমুক্তি কামনা করছি এবং আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য প্রার্থনা করছি।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এ এম নাজিম উদ্দীনের মতো ত্যাগী ও আদর্শবান নেতার অবদানকে আমরা সবসময় সম্মানের চোখে দেখি। তাঁর মতো প্রবীণ নেতাদের অভিজ্ঞতা আমাদের জন্য শিক্ষণীয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কাজী আবু তৈয়ব, নাজিম উদ্দীন চৌধুরী, ফয়জুল হক ফারুক, আবদুর রহিম, শাহ আলম, আবদুল মাবুদ, হেদায়েত উল্লাহ সহ চসিক জাতীয়বাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

















