লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি এবং লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের উদ্যোগে ২৫ জন ঠোঁটকাটা তালুকাটা শিশুর ফ্রি সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৭ ও ১৮ অক্টোবর নগরের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পে ঢাকা থেকে আগত দেশের প্রখ্যাত প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. কামরুজ্জামান, প্রফেসর ডা. মো. জিয়াউল হক রুমী, ডা. মো. নাজমুল হাসান এবং তাদের টীম দুদিনব্যাপী ঠোঁটকাটা ও তালুকাটা শিশুর অপারেশন পরিচালনা করেন।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার রিজিওনাল চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ, বিশেষ অতিথি ছিলেন কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, জোন চেয়ারপার্সন লায়ন মো. আনোয়ার হোসেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. মো. ফরহাদুল হক, ডিরেক্টর লায়ন মো. জাফর উদ্দিন, সদস্য লায়ন কাজী তারেক মইনুদ্দিন, আলমগীর হোসেন, ফাহিম, ইকবাল হোসেন, আরমান কবীর চোধুরী প্রমুখ।

















