দেশ রক্ষা তারেক মঞ্চ'র উদ্যোগে ফ্রি চিকিৎসা ও হুইল চেয়ার বিতরণ

বাঁধা ও ষড়যন্ত্র দ্বারা তারেক রহমানকে জনবিচ্ছিন্ন করা সম্ভব হয়নি: দীপ্তি

458

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৬১-তম জন্মদিন উপলক্ষে দেশরক্ষা তারেক মঞ্চ চট্টগ্রাম এর উদ্যোগে জনসাধারণ এর মাঝে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা ও গরীব দু:স্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

Advertisement

বাংলাদেশ এর মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া এর জৈষ্ঠ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’ এর ৬১-তম জন্মদিন উপলক্ষে, “দেশ রক্ষা তারেক মঞ্চ” চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নূর আহাম্মদ গুড্ডু’র সভাপতিত্বে, পাহাড়তলী থানা ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আবির’র সঞ্চালনায়, আজ ২০ নভেম্বর ২৫ ইং বৃহস্পতিবার ১২ নং সরাইপাড়া ওয়ার্ডস্থ পি.বি.আই অফিস অভিমুখে লেকভিউ সম্মুখ মাঠে জনসাধারণের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, চিকিৎসা সেবা ও হুইল চেয়ার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সফল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা তারেক রহমানের কোন বক্তব্য মিডিয়াতে প্রচার করতে দেয়নি। কোন ধরনের বাঁধা বা ষড়যন্ত্রের দ্বারা তারেক রহমানকে জনবিচ্ছিন্ন করা সম্ভব হয়নি, বাংলাদেশের মানুষের আগামীর সকল প্রত্যাশা ও পরিকল্পনায় তারেক রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব সামশুল আলম সামশু, বিশেষ অতিথি রুপে উপস্থিত ছিলেন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুর রহমান সুমন, চট্টগ্রাম মহানগর যুবদল সহ সভাপতি এ.কে.এম ফজলুল হক সুমন, সহ সভাপতি মিয়া মোহাম্মদ হারুণ, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফকরুল হাছান রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুল হক মুজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদল যুগ্ম আহবায়ক মাষ্টার আরিফ, সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন অরিক, পাহাড়তলী থানা যুবদল সাবেক সদস্য সচিব মো: শওকত খাঁন রাজু, হালিশহর থানা ছাত্রদল আহবায়ক শাহাদাত হোসেন জুয়েল,১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদল আহবায়ক সাইফুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল খাঁন,পাহাড়তলী থানা কৃষকদল সভাপতি সবুজ রহমান, থানা তাঁতীদল আহবায়ক এনাম উল্লাহ্, পাহাড়তলী থানা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিন, পাহাড়তলী থানা সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক দিদার আলম, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড সেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম, থানা ছাত্রদল যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সাকিব, থানা যুবদল সদস্য নুর আলম, ওয়ার্ড যুবদল যুগ্ম আহবায়ক দস্তগীর হোসেন রিয়াদ, যুগ্ম আহবায়ক এম এস এইচ অভি, দেলোয়ার হোসেন, আবু তাহের,মোহাম্মদ সোহাগ, কালো, ইলিয়াস কাঞ্চন মামুন, আবির মোহাম্মদ রাসেল, ইয়াসিন, আসিফ, সাদমান খাঁন সায়েম মামুন, শাহলম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement