তারেক রহমান’র জন্মদিনে শিশু হাসপাতালে যুবদলের হুইল চেয়ার প্রদান

491

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার বিকালে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রোগীদের সেবা কার্যক্রমে পাঁচটি উন্নত মানের হুইল চেয়ার প্রদান করেন।

Advertisement

মা ও শিশু হাসপাতালের পক্ষে গ্রহণপূর্বক ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি আলহাজ্ব জাহিদুল হাসান, হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর। হাসপাতালের পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম নাক কান গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মীর ওয়াজেদ আলী, নিউরোসার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মইনুদ্দিন মাহমুদ ইলিয়াস, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল হাসান তান্নাসহ মা ও শিশু হাসপাতাল পরিবারের সদস্যগণ হাসপাতালের আজীবন সদস্য ও সম্মানিত উপস্থিতিগন।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মিয়া মহম্মদ হারুন, সাবেক যুগ্ম সম্পাদক শাহিন পাটোয়ারী, সাবেক সহ সম্পাদক আরিফ হোসেন সাবেক ডবলমুরিং থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল সহ নেতৃবৃন্দ।

Advertisement