জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ

582

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ মনজুরুল ইসলাম আজ ২৯ নভেম্বর শনিবার চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন।

Advertisement

পরিদর্শনকালে হাসপাতালটিতে কিডনি রোগীর উন্নত চিকিৎসার লক্ষ্যে ২০ শয্যার একটি ডায়ালাইসিস ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। একইসাথে জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে লোকবল ও লজিস্টিক সাপোর্টের বিষয়ে গুরুত্বারোপ করেন যুগ্ম সচিব ড. মোহাম্মদ মনজুরুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেন, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের চিকিৎসকগণ এসময় উপস্থিত ছিলেন।

Advertisement