চবি উপ-উপাচার্যের সঙ্গে গ্রামীণফোনের জিএমের সাক্ষাৎ

241

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এর সঙ্গে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টায় উপ-উপাচার্যের (প্রশাসন) দপ্তরে সাক্ষাৎ করেছেন গ্রামীণফোন লিমিটেডের জিএম (Technology Strategy & Information) ফারাহ তানজিম।

Advertisement

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি, ক্যাম্পাসে নেটওয়ার্ক সেবার মানোন্নয়ন, ইন্টার্নশিপ সুযোগ, জব ফেয়ার আয়োজন, ক্যারিয়ার ফেস্ট এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগে গ্রামীণফোনের সম্ভাব্য সহযোগিতা বিষয়ে মতবিনিময় করা হয়। আধুনিক প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের সাথে শিক্ষার্থীদের সংযোগ আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান এবং ফিউচারন্যাশন ও ইউএনডিপির কর্মকর্তাবৃন্দ।

Advertisement