১৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

464

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় ১৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে খতমে কুরআন দোয়া ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

Advertisement

আজ ৩ ডিসেম্বর বাদ যোহর মাস্টার লেন সংলগ্ন দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত আয়োজনে প্রধান অতিথি মোশাররফ হোসেন দীপ্তি বলেন- আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু করেন বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন, এছাড়া জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা সহ সকল শহীদ, গুম হওয়া নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন,সাবেক যুগ্ম সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জহিরুল হক টুটুল, সাবেক আহবায়ক খুলশী থানা হেলাল হোসেন হেলাল, যুগ্ম আহ্বায়ক আশিক মল্লিক, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব রাজু খান, ইউনুস মুন্না, ভূট্ট কামাল, জামিল হোসেন, ১৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাদশা আলমগীর, যুবদল নেতা মোহাম্মদ সোহেল, জামাল, মোহন, জাহিদ, জাবেদ, রাসেল, মামুন, জুয়েল, আরজু, মানিক, আনিস, লেদু, সাগর প্রমুখ।

Advertisement