মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ লেইন রেলওয়ে সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে ১৬ ডিসেম্বর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং ১৭ ডিসেম্বর সাংস্কৃতিক সন্ধ্যা র্যাফেল ড্রয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনার স্বার্থে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মকে বুঝতে কর্মসূচির মূল আকর্ষণ ছিল মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন শহীদ লেইন রেলওয়ে সমাজ কল্যাণের সভাপতি খুরশিদ আলম কমল ও সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমির সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সকাল ৯টা থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় কোমলমতা শিশু ছেলেদের ১০০ মিটার দৌড়ের মাধ্যমে শুরু হয় এবং শেষ হয় নতুন অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ ও মেয়েদের মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫ ঘটিকার সময় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক টুটুল, যুবদল নেতা মোঃ পারভেজ, মোঃ মনিরুল ইসলাম মনির, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রানা।
বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ লেইন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোঃ খুরশিদ আলম কমল। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজ কল্যাণের সাধারণ সম্পাদক মোঃ আমিরুজ্জামান আমির, সহ-সভাপতি;মনিরুল ইসলাম’ সহ-সভাপতি ইউনুস মামুন মজুমদার, সহ-সভাপতি আকরাম আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হক, মোহাম্মদ রিফাতুল ইসলাম আকন্দ, অর্থ সম্পাদক এস এম পিয়ার আলী, সহ অর্থ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী পরশ, সহ-সাংগঠনিক মো: আজিজুর রহমান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুমন, দপ্তর সম্পাদক মোঃ লুৎফুর রহমান, সহ দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম আকন্দ, প্রচার সম্পাদক মোঃ রাসেল, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মোঃ আবুল বশর চৌধুরী, মোঃ বেলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির হোসেন, ধর্ম ও উন্নয়ন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কার্যকরী সদস্য নাজমুল হোসেন সজল, মাকসুদুর রহমান শফিউদ্দিন মিয়াসহ অত্র এলাকায় বসবাসকারী অভিভাবক ও অভিভাবিকা এবং মান্যগণ্য সম্মানী ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথিগণ বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর মন এবং জাতি গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়কে স্মরণ করে রাখতে এই অনুষ্ঠান সুতরাং আগামীর রাষ্ট্র গঠনে সকল প্রকার বৈষম্য দূর করে মুক্তিযুদ্ধের আদর্শের চেতনায় রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। প্রতি বছর যাতে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়, সে বিষয়ে সমাজকল্যাণের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
১৭ ডিসেম্বর সংস্কৃতিক সন্ধ্যা ও র্যাফেল ড্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম। তিনি র্যাফেল ড্রয়ের ৪৩ তম পুরস্কারটি উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে নিয়ে দেশাত্মবোধক গান গেয়ে মঞ্চকাপান ক্ষুদে শিল্পীরা। ক্ষুদে শিল্পীদের সাথে আনন্দ উল্লাসে গান গেয়ে শুরু তালে যোগান দেন অত্র এলাকার অভিভাবক অভিভাবিকা ও কমল মতি শিশুসহ সকল দর্শনার্থীগণ।
দর্শনার্থী এবং এলাকার অভিভাবকরা আগামীতে সুন্দর ও মার্জনীয় অনুষ্ঠান যাতে এলাকাবাসীকে উপহার দিতে পারে সে বিষয়ে শহীদ লেইন সমাজ কল্যাণের পরিষদের নেতৃবৃন্দদেরকে আহ্বান জানান।

















