সীতাকুণ্ডে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাড়িতে ককটেল বিষ্ফোরণ

526

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম প্রকাশ ইসলাম সেক্রেটারি বাড়িতে ককটেল বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটেছে।

Advertisement

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাতের আধারে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইটি অবিষ্ফোরিত ককটেল ও দুইটি ছোট কাঁচের বোতল উদ্ধার করে পুলিশ। ককটেল বিষ্ফোরণে ভবনের জানালার গ্লাস ভাঙলেও কেউ হতাহত হয়নি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ইসলাম সেক্রেটারির ছেলে আবু সুফিয়ান শিবলু বলেন, হঠাৎ করে রাত সাড়ে তিনটার দিকে পর পর বিকট শব্দে ঘুমিয়ে থাকা শিশু, বৃদ্ধসহ পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। মুখোশপড়া ৬জন একত্রে এসে চারটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। দুর্বৃত্তরা দুইটি পেট্টোল বোমা রেখে যায়। তবে কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে জীবন হুমকির তাগিতে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, রাতে একটি বাড়িতে কটকেল বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে দুইটি অবিষ্ফোরিত ককটেল ও দুইটি ছোট কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে।

Advertisement