বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
Advertisement
শনিবার (৩ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, রাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নেতৃবৃন্দকে জানিয়েছেন, তিনি সংখ্যালঘু বিভাজনে যেতে চান না।
Advertisement

















