জাতীয় নির্বাচন সামনে রেখে নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে: জেলী চৌধুরী

219

চট্টগ্রাম মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৬ বছর পর জনগণের সামনে ভোটাধিকার প্রয়োগের ঐতিহাসিক সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগিয়েই দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

Advertisement

তিনি শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে নগরীর বাকলিয়া বাস্তুহারা এলাকায় ৩৫ নং বক্সির হাট ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের ধানের শীষের পক্ষে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্সির হাট ওয়ার্ড মহিলাদল নেত্রী নুর জাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিক তাসলিমা বেগম লিমা, শামীমা নাসরিন। বক্তব্য রাখেন মহিলাদল নেত্রী আয়শা বেগম, মনোয়ারা বেগম, হাসিনা বেগম, খতিজা বেগম, নাজমা বেগম, রাজু বেগম, শাহিদা বেগম প্রমুখ।

Advertisement