একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতে চবি উপাচার্য ও ডেকিন ইউনিভার্সিটি প্রফেসরের আলোচনা

227

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) উপাচার্য দপ্তরে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির প্রফেসর ড. কাফিল।

Advertisement

সাক্ষাৎকালে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং উচ্চ শিক্ষা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন ও চবি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। অনেকগুলো দেশের সাথে যৌথভাবে আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণামূলক কাজ করছে। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। উপাচার্য যৌথভাবে গবেষণামূলক কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আগত অতিথি উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন।

Advertisement