ক্যানসারের কাছে হার মানলেন চবি শিক্ষার্থী মিনারুল হক

334

দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মিনারুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

Advertisement

বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিনারুল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা গেছে, মিনারুল দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মিনারুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চবি লোকপ্রশাসন বিভাগ। সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্মৃতি চারণ করে শোক জানাচ্ছেন। মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

Advertisement