ধর্মীয় সহমর্মিতা, অপূর্ব মেলবন্ধন আমাদের দেশে রচিত হয়েছে: চবি উপাচার্য

293

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা মিশ্র সংস্কৃতির দেশ এবং মিলেমিশে থাকতে পছন্দ করি। এখানে যার যার ধর্ম তিনি নির্ভয়ে পালন করেন। আবহমান কাল থেকে এটা হয়ে আসছে। আমাদের দেশে একসাথে মসজিদে আযান চলে, পাশে মন্দিরে পূজা হয়। ধর্মীয় সহমর্মিতা, অপূর্ব মেলবন্ধন আমাদের দেশে রচিত হয়েছে। এখানে কোনো বিরোধ নেই।

Advertisement

স্বরসতী পূজা উপলক্ষে চবি সনাতন ধর্ম উদ্যােগে কেন্দ্রীয় মন্দিরে ‘শ্রীপঞ্চমী’র শুভেচ্ছা’ শীর্ষক অনুষ্ঠানে আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য।

চবি উপাচার্য বলেন, স্বরসতী হচ্ছে বিদ্যার দেবী, এজন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্বরসতী পূজা জাঁকজমকভাবে পালিত হয়। আমাদের ক্যাম্পাসজুড়ে আড়ম্বরপূর্ণভাবে স্বরসতী পূজা পালিত হচ্ছে। আমাদের ক্যাম্পাসের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। ধর্ম শান্তি ও সম্প্রীতির জন্য। কোনো ধার্মিক মানুষ কারো অকল্যাণ কামনা করতে পারে না। ধর্মের সাথে সম্পর্ক রাখলে কারো দ্বারা খারাপ কাজ, গুজব রটানো, টাকা নিয়োগ দেওয়া এবং কোনো অপকর্ম করা সম্ভব না।

অনুষ্ঠানে ধর্মীয় বক্তার বক্তব্য দেন চবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত। স্বাগত বক্তা ছিলেন বাণী অর্চনা ২০২৬ চবির আহ্বায়ক প্রফেসর ড. বিশ্বজিৎ নাথ৷ শুভেচ্ছা বক্তব্য দেন চবি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী ও বাণী অর্চনা ২০২৬ চবির সদস্য সচিব পূর্ণিমা রাধে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন ধর্ম পরিষদ চবির সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায় এবং সঞ্চালনা করেন চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সজীব কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement