চট্টগ্রাম শিশু একাডেমিতে বার্ষিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত

88

বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও বনভোজন গতকাল ২৭ জানুয়ারি মঙ্গলবার রাতে একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Advertisement

অনুষ্ঠানে শিশু একাডেমির প্রশিক্ষক ও সহকর্মীদের অংশগ্রহণে মিউজিকেল চেয়ার ও বল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মিলনমেলায় শিশু একাডেমির প্রশিক্ষকগণ সঙ্গীত পরিবেশন, কৌতুক অভিনয় ও র‌্যাফেল-ড্র’র আয়োজন পরবর্তী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক খবর ও জাতীয় সংবাদ সংস্থা-এনএনবির চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাংবাদিক রনজিত কুমার শীল, প্রথম শ্রেণির ঠিকাদার মোঃ সুমনসহ শিশু একাডেমি, শিশু বিকাশ কেন্দ্রের সর্বস্তরের প্রশিক্ষক ও একাডেমির কর্মচারীগণ বার্ষিক মিলনমেলা ও বনভোজনে অংশ নেন।

অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ এ ধরণের আয়োজনে সন্তোষ প্রকাশসহ বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মকান্ডে প্রশিক্ষকদের আরও আন্তরিকভাবে দায়িত্বপালনের আহবান জানান।

Advertisement