ভাষা শহীদদের স্মরণে চবি কেন্দ্রীয় শহীদ মিনারে চাকসুর শ্রদ্ধাঞ্জলি

131

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটির প্রথম প্রহরে এবং পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

Advertisement

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর চাকসু’র প্রতিনিধিদল শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় চাকসু নেতৃবৃন্দ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মহান শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছর পর ২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে চাকসু পুনর্গঠিত হওয়ায় এবারের একুশে ফেব্রুয়ারি উদযাপনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শ্রদ্ধা নিবেদনকালে চাকসু’র বিভিন্ন পদের নির্বাচিত প্রতিনিধি, হল সংসদের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মূল অনুষ্ঠানের সাথে সংগতি রেখে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Advertisement