চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের পরিষদ শাখার সহকারী রেজিস্ট্রার আলী আকবরের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন চবির এ কর্মকর্তা।
উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ কর্মকর্তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ কর্মকর্তার মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন। বিশ্ববিদ্যালয়ের চাকরি জীবনে এ কর্মকর্তা যে অবদান রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

















