বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএ-সিসিপিপি) চট্টগ্রাম শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রামের অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয়।
অধ্যাপক ডা. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিশিষ্ট চিকিৎসক ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএসএ-সিসিপিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা ডা. আশরাফুল কবির ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএ-সিসিপিপি’র সাধারণ সম্পাদক ডা. বাকি বিল্লাহ সবুজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম লিটন এবং ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজ উর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে ডা. আজিজুল হক, ডা. রেজাউল হক টিপুসহ চট্টগ্রামের অ্যানেস্থেসিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার একটি মহান ব্রত। পবিত্র রমজানের শিক্ষা চিকিৎসকদের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও দায়িত্ববোধ আরও জাগ্রত করে, যা রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, চিকিৎসক সমাজের অগ্রগতি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএসএ-সিসিপিপি চট্টগ্রাম শাখার সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
















