ডেঙ্গু প্রতিরোধ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‌র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

255

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে আজ ১৪ মার্চ শনিবার সকাল ৯টায় হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. লুৎফুর কবির শিমুল, সিনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. রওশন আরনা শিমুল, আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক আমান, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মঈনুল আহসানসহ সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা হলো সবচেয়ে কার্যকর ও প্রধান উপায়, কারণ এডিস মশা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। বাড়ি, ছাদ, ফুলের টব, টায়ার বা আশে-পাশে জমে থাকা পানি কমপক্ষে ৩ দিন পরপর পরিস্কার করলে মশার বংশবৃদ্ধি রোধ করা সম্ভব। নিয়মিত পরিচ্ছন্নতা মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু সংক্রমণ ৯০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।

Advertisement