নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের নতুন প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) হিসেবে যোগদান করছেন প্রকৌশলী আনোয়ারুল ইসলাম। রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আলতাফ হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিসিএস হিসেবে পদায়ন করা হয়েছে। আনোয়ার হোসেন বর্তমানে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি ২৪ তম রেলওয়ে ক্যাডার কর্মকর্তা। ওই দপ্তরের কর্মকর্তারা মনে করেন নতুন প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের যোগদানের পর দাপ্তরিক কার্যক্রম, কেনাকাটা এবং বগি মেরামতের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে গতি সঞ্চার হবে।
মোঃ আনোয়ারুল ইসলাম একজন প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হিসেবে রেলে পরিচিত। তিনি চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই, ইউকে হতে প্রফেশনাল ডিপ্লোমা ইন প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই এবং এই বিষয়ে মাস্টার্স ইন প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন সরকারের দেওয়া স্কলারশিপ নিয়ে।
তিনি পরিচালক ( ইনভেন্টরি কন্ট্রোল) হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ রেলওয়েতে সরঞ্জাম বিভাগের সরঞ্জাম ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট অটোমেশন সফটওয়্যার সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদপ্তরটি রেলের মালামাল সরবরাহ এবং ঈদসহ দেশের সব ধরনের বিশেষ দিবসে সময় মত ট্রেন চলাচলের প্রস্তুতি জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মকর্তারা আশা করেন, রেলওয়ের জন্য প্রয়োজনীয় মালামাল কেনা, পরিদর্শন এবং সময়মত সরবরাহ নিশ্চিতকরণে আনারুল ইসলামের অগ্রণী ভূমিকা থাকবে।
তাকে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করে এই আদেশ জারির পর এ দপ্তরের কার্যক্রমের গতি ছিল তা বৃদ্ধির বিষয়ে চট্টগ্রামে কর্মকর্তা কর্মচারী ও রেলাঙ্গনে ব্যাপক আশাবাদ পোষণ করা হচ্ছে। আনোয়ারুল ইসলামে এর আগেও অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন
এ বিষয়ে প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নতুন কার্যক্রমের তদারকি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং কাজের গতি বৃদ্ধিতে আমার তদারকি সব সময় থাকবে। বাংলাদেশ রেলওয়ে উন্নয়নে আমি সবসময় নিজেকে নিয়োজিত রাখবো।















