দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করুনঃ ডা. শাহাদাত 

304

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে লকডাউন এ কোন সুফল আসবে না। করোনা মহামারীর ফলে দেশের অর্থনীতির আজ বেহাল দশা। করোনা মহামারী মোকাবেলায় ধারাবাহিক লকডাউন এর ফলে কৃষি উৎপাদন ছাড়া পুরো অর্থনীতি আজ অবরুদ্ধ। একদিকে যেমন অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে, অন্যদিকে কয়েক কোটি মানুষের আহারে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিন্ম আয়ের মানুষের জন্য সরকারি প্রণোদনা দেওয়া হলেও তা দুর্নীতি- দুঃশাসন এবং আমলাতান্ত্রিকতার কারণে সাধারণ মানুষের ঘরে পৌঁছাচ্ছে না। নিম্ন আয়ের মানুষের মধ্যে আজ হাহাকার অবস্থা বিরাজ করছে। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাই জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় রেখে আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে লকডাউনের রোডম্যাপ তৈরি করতে হবে।

Advertisement

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দেশের মানুষ আজ চরম দুর্দশার মধ্যে দিনাপাত করছে। একদিকে করোনা মহামারীর প্রাণঘাতী থাবা,অন্যদিকে জলজট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা ও সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামবাসীর দুর্দশা জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। এই সরকারের চরম ব্যর্থতার কারণে চট্টগ্রামবাসীকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, ঘর থেকে বের হলেই মস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজকে ও পরিবারকে নিরাপদ রাখুন।
তিনি আজ বাদে জুমা বাদশা মিয়া রোডস্থ নিজ বাসভবনে নিচে গরীব অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ কালে এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মোহাম্মদ মুসা, বাবুল, রিয়াদ খান, জসিম প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা ডা.শাহাদাত হোসেনের পক্ষে ডবলমুরিং ২৭নং ওয়ার্ডে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মো:জমির , মহানগর যুবদল নেতা জাহাঙ্গীর আলম মানিক, ২৭নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম, হাসান রুবেল,ডবলমুরিং থানা বিএনপি নেতা মোরশেদ, শ্রমিক দল নেতা সাহাবুদ্দিন, বিএনপি নেতা রুবেল, সাইফুল,হেলাল, রাশেদ, দেলোয়ার, শাহাবুদ্দিন, আজমল সহ বলির পাড়া ইউনিট বিএনপির প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement