চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

224

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এতিম শিশু, পথশিশু ও পরিচ্ছন্নকর্মীদের সন্তানদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।

Advertisement

চবি রেলস্টেশন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছিল নতুন থ্রিপিস, পাঞ্জাবি এবং শার্ট-প্যান্ট। ‘এক টাকায় শিক্ষা’ নামক উদ্যোগের মাধ্যমে এই বিশেষ আয়োজনটি সম্পন্ন করা হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহ-সভাপতি মো. নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, সহ-নাট্য সম্পাদক ও রশিদ চৌধুরী হোস্টেলের স্বাস্থ্য ও আবাসন সম্পাদক জামিল হোসেন এবং ছাত্রদল কর্মী শিমুল ও প্রত্যয় বড়ুয়া।

এ বিষয়ে জালাল সিদ্দিকী বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং ঈদের আনন্দ ক্যাম্পাস সংশ্লিষ্ট এতিম, সুবিধাবঞ্চিত শিশু ও পরিচ্ছন্নকর্মীদের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই উৎসবের এই দিনে কেউ যেন নিজেকে অবহেলিত মনে না করে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা ‘এক টাকায় শিক্ষা’র মাধ্যমে এই মানবিক কর্মসূচিটি বাস্তবায়িত হয়েছে, যা সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Advertisement