আকবরশাহ’র ইস্পাহানি রেলগেইট সংলগ্ন বস্তিতে আগুন

231

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার জাকির হোসেন সড়কের ইস্পাহানি রেলগেইট এলাকায় একাধিক কক্ষবিশিষ্ট একটি কাঁচা বসতঘরে (বস্তি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

রোববার (২৯ মার্চ) রাত পৌনে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে আগ্রবাদ স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।

Advertisement