মেয়রের সাথে সিটি কর্পোরেশন একাদশ কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

14

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় নগর উন্নয়ন, নাগরিক সেবা এবং খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভাটি পরিচালনা করেন সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক মানিক।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর খেলার মাঠগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বিদ্যমান মাঠগুলো দখলমুক্ত রাখা এবং নতুন খেলার মাঠ তৈরিতে সিটি কর্পোরেশন কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন- কার্যকরী পরিষদের সভাপতি কল্লোল দাশ বাপ্পী, সহ-সভাপতি জাহেদ উল্লাহ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষকমল সেন, সহ সাধারণ সম্পাদক মাসুম উদ দৌলা, সাংগঠনিক সম্পাদক বিভাষ বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের ছিদ্দিকী, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ সাহা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিপন কিশোর রায়, সহ-ক্রীড়া সম্পাদক সাফদার আলী, দপ্তর সম্পাদক তবদিল হোসেন আবুল এবং আব্দুল আহাদ রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা চট্টগ্রাম নগরীর উন্নয়ন, ক্রীড়া চর্চা সম্প্রসারণ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি সুস্থ, সবুজ ও পরিকল্পিত নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Advertisement