একসাথে চারটি নতুন প্রাণের আগমন—আনন্দে ভরপুর পার্কভিউ হসপিটাল

100

পার্কভিউ হসপিটালে সফলভাবে একটি জটিল অপারেশনের (LSCS) মাধ্যমে জন্ম নিয়েছে চারটি নবজাতক—২টি কন্যা ও ২টি পুত্র সন্তান।

Advertisement

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৫৭ মিনিটে এই বিশেষ ডেলিভারিটি সম্পন্ন করেন প্রফেসর ডা. মুসলিনা আক্তার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গাইনী বিভাগ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।

সহযোগিতায় ছিলেন ডা. মিলি এবং অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সেহেলী নার্গিস।

নবজাতকদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. রোকসানা আহমেদ, সহযোগী অধ্যাপক (শিশু), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।

👶 নবজাতকদের ওজন:
বেবি ১: ১.৭ কেজি
বেবি ২: ১.৮ কেজি
বেবি ৩: ১.৯ কেজি
বেবি ৪: ১.৮ কেজি

মা ও চারটি শিশুই বর্তমানে সুস্থ রয়েছে এবং বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে আছে।

এই সাফল্য পার্কভিউ হসপিটালের অভিজ্ঞ চিকিৎসক দল, আধুনিক চিকিৎসা সুবিধা এবং আন্তরিক সেবার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

💙 সুস্থ মা, সুস্থ শিশু—এটাই আমাদের অঙ্গীকার> পার্কভিউ হসপিটাল।

Advertisement