চড়ের জবাবে শিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা

1

রাজশাহীর দুর্গাপুরে ‘দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক বিএনপি নেতা ও এক নারী শিক্ষিকার মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। পরে এতে কলেজের অধ্যক্ষ, নারী শিক্ষক ও বিএনপি নেতাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষের কক্ষে ও কলেজ চত্বরে এই মারামারির ঘটনা ঘটে। এ সময় পরীক্ষার চলমান থাকায় কলেজ চত্বর ও এর আশেপাশে ১৪৪ ধারা জারি ছিল।

Advertisement

আহতরা হলেন— কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নারী প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম, উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী এবং কলেজটির দুই কর্মচারী। আহতদের মধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও নারী শিক্ষিকা হীরার অবস্থা গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় কলেজটির অফিসকক্ষ ভাঙচুর করা হয়।

এদিকে মারামারির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাগবিতণ্ডার এক পর্যায়ে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে চড় দেন কলেজটির প্রভাষক আলেয়া খাতুন হীরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষিকাকে জুতা দিয়ে মারতে থাকেন ওই বিএনপি নেতা। এ সময় দুজনের মধ্যে ধ্বস্তাধস্তি ও মারামারি হয়। এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষের বাইরে এসে মারামারি করেন তারা। এ সময় বিএনপির ওই নেতাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা গেছে।

Advertisement