আকবরশাহতে তেরো বছরের শিশু নিখোঁজ, থানায় ডায়েরী

151

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন আকবরশাহ মাজার এলাকার তোতন হাউজিং সংলগ্ন একটি বাসা থেকে সোমবার (১ জুন) রাত ১১ ঘটিকায় থেকে মো:আরাফাত হোসেন সাকিব (১৩) নামের শিশু ব্যাডমিন্টন খেলা দেখার কথা বলে বাসা হতে বের হয়ে অদ্যবদি ফেরত আসে নাই।

Advertisement

ছেলেকে এলাকায় খুঁজে না পেয়ে তার মা রাবেয়া বেগম মঙ্গলবার (২ জুন) আকবরশাহ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি ট্র্যাকিং নং: U43551, জিডি নং: ৯৭।

নিখোঁজ শিশুটির বয়স ১৩ বছর, উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি, মুখ মুন্ডল লম্বা, সে সাধু ভাষায় কথা বলে। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো গেঞ্জি কালো প্যান্ট।

কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে ০১৮৭২১৭০১৬১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement