স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা বহিস্কার

25

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন (বগা)-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত দপ্তরাদেশে উল্লেখ করা হয় দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান ৮ জুন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের খুলশীর ফয়স লেক এলাকায় জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে ‘বিহারী বগা’র অনুসারীদের সঙ্গে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফের অনুসারীদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেই বিরোধ শুক্রবার রাতে প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। সংঘর্ষ প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

স্থানীয়দের দাবি, সম্প্রতি দখল করা একটি প্লটের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। জমি দখল ও আর্থিক স্বার্থসংশ্লিষ্ট বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।

উক্ত ঘটনার সূত্র ধরেই ওয়াকিল হোসেন (বগা)-কে বহিষ্কার করা হয়েছে

Advertisement