শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের খেলায় শহীদ ওয়াসিম আকরাম একাদশ ট্রাইব্রেকারে মুসলিম স্মৃতি সংসদকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
রোববার (১৪ জুন) বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শহীদ ওয়াসিম আকরাম একাদশের গোলরক্ষক সালাউদ্দিন ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
সেরা খেলায়াড়ের পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, সীতাকুণ্ড উপজেলা বিএনপি নেতা মো. রবিউল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক(প্রসাশন) ডা. একেএম আশরাফুল করিম, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, হারুন বেগ, শওকত খান রাজু, বাদশা আলমগীর, মাস্টার আরিফ, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা এইচ এম হাসান, আব্দুল করিম, মোহাম্মদ বাদশা, রাসেল খান, আব্দুল হালিম গুড্ডু, কাজী আনোয়ারুল হক হনী, মো. ইউনুছ, রাহাত মাহমুদ, মোহাম্মদ জামাল, মোহাম্মদ রফিক, ইব্রাহিম খলিল সবুজ, এবং ম্যাচ কমিশনার ছিলেন হায়দার কবির প্রিন্স, মামুনুর রশিদ মামুন, ফিফা ম্যাচ রেফারি জিএম নয়ন, রতন দা, মামুন।
আগামীকাল সোমবার (১৫ জুন) বিকাল ৩:৩০মিনিটে মুখোমুখি হবে শহীদ লেইন ক্লাব বনাম প্রবাসী কিংস চট্টগ্রাম। উভয় দলেই নাইজেরিয়ান খেলোয়াড় রয়েছেন।
















