শহীদ ডা. শামসুল আলম খান মিলন ছিলেন স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী ও অগ্রসেনানী যোদ্ধা। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকালে তিনি ঘাতকের বুলেটে শহীদ হন, যা আন্দোলনকে আরও বেগবান করে। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে আছে।
ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডা. মিলন স্মৃতি সংসদ এর চট্টগ্রাম শাখা আজ ২৮ নভেম্বর শনিবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদে এক “দোয়া মাহফিল” এর আয়োজন করে।
মসজিদের ইমাম মৌলানা মো: শাফাজুল ইসলামের পরিচালনায় এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডা. মিলন স্মৃতি সংসদ এর আহবায়ক এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর চট্টগ্রাম জেলা শাখার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, ড্যাব চমেক শাখার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো: জসিম উদ্দিন, ড্যাবের উপদেষ্টা ডা. আবুল কালাম, ড্যাব জেলা শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর সেক্রেটারি ডা. ইফতেখার লিটন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. সারোয়ার আলম, ড্যাব কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী, অধ্যাপক মাহতাবুল ইসলাম, ডা. জামাল উদ্দিন,ডা. রিফাত কামাল রনি, ডা. মিনহাজুল আলম, ডাঃ জুনায়েদ রায়হান, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. সামিউল করিম, ডা. এস খালেদ, ডা. শিব্বির আহমেদ, ডাঃ রিয়াসাদ শাহাবুদ্দিন, ডাঃ মুন্সী ফয়জুল রাব্বী, ডাঃ ফারাবী, ডা. ইফতেখার অনি, ডা. কামরুজ্জামান জুয়েল, ডা. আসিফ উদ দৌলা, ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ মায়মুন রিদওয়ান, ডা. তাহসিন নুর অমি, ডাঃ এস এম কায়সার, ডা. মাহফুজ, ডা. হান্নান, ডা. তানিম, ডা. আশরাফুজ্জামান শিপন, ডা. ইফাজ হাসবুল্লাহ, ডা. শরীফ হোসেন, নাজমুল আলম, ফাহাদ হোসেন, আকিব আব্দুল্লাহ, আরফাত শাহাদাত, হামিদ শাহরিয়ার, আল নাদিম সামি প্রমূখ।

















