মোটর স্পোর্টসকে জনপ্রিয় করে তোলা এবং তরুণ প্রজন্মের মাঝে নিরাপদ ও প্রতিযোগিতামূলক রেসিং সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে জেন্ট্রো আয়োজিত পাওয়ার রাস গো-কার্ট মোটর রেসিং টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ডাঃ শাহাদাত হোসেন, টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক একুশে পদক প্রাপ্ত লায়ন আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর নাজিম উদ্দিন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন আলী, চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবেদা বেগম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ ইফতেখার মনির, রোটারি ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর রোটারিয়ান মতিউর রহমান, সেভ দ্যা ন্যাচারের প্রেসিডেন্ট জসিমউদদীন চৌধুরী, র্যাংকসের প্রধান নির্বাহী প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, মোটর রেসার মাহফুজুর রহমান তুষার, লায়ন মোঃ জিয়াউল হক সোহেল, রোটারিয়ান ইঞ্জিনিয়ার আব্দুল মামুন বাহার, জাহেদা আক্তার মিতা, জেন্ট্রোর পরিচালক মুক্তাদির সাজিদ, শাফিন আরশাদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, মোটর স্পোর্টস অনুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ডাঃ শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “গো-কার্ট রেসিং শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির একটি অনন্য প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন দেশের মোটর স্পোর্টসের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন এবং প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। সফল প্রতিযোগীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ রেস ট্র্যাক পরিদর্শন করেন, ড্রোন শ্যুট উপভোগ করেন এবং অংশগ্রহণকারী প্রতিযোগীদের শুভকামনা জানান।
উক্ত প্রোগ্রামে সহযোগিতা ছিলেন সাফিন জামান,ওয়াহিদ, মিনার, ইসহাক, আদর, আশনাফ, প্রিয়াস, রাইদা, রামিসা প্রমুখ।

















