সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ’র বার্ষিক ক্রীড়া, মিলাদ মাহফিল ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

32

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ পাহাড়তলীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির দাতা ও শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী কাউন্সিলর পদপ্রার্থী এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া)। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষা রেহানা আক্তার খানম, স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এটিএম জয়নুল আবেদীন।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক বৃন্দ, কলেজের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি কলেজের কিছু অসুবিধার কথা শুনে তৎক্ষণাৎ কলেজের সুপ্রিয় পানির ফিল্টার ও কলেজের সিঁড়ি ঘরের চালের ছাউনির ব্যবস্থা করে দেন এবং আগামী দিন ও কলেজের উন্নয়ন কর্মকাণ্ড সহ শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে পাশে থেকে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

Advertisement